Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ১২ অক্টোবর থেকে বিনামূল্যে টাইফয়েড টিকা

Tanazzina TaniabyTanazzina Tania
৫:৪১ pm ২৫, অগাস্ট ২০২৫
in স্বাস্থ্য
A A
0
সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কার্যক্রম। জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় ৯ মাস থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশু-কিশোরদের এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে।
এরই মধ্যে অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে,যা টিকাদান শুরুর আগ পর্যন্ত চলবে। জন্মনিবন্ধন সনদ না থাকলেও বাবা-মায়ের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করা যাবে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (২৫ আগস্ট) এক সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম জানান,শ্রীমঙ্গলে প্রায় ৯০ হাজার শিশুকে ২৭০ কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন,প্রথম ১০ কর্মদিবস বিভিন্ন স্কুলে ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
এরপরের আট দিন ইপিআই সেন্টারে গিয়ে যারা স্কুলে যায় না বা ক্যাম্পে অনুপস্থিত ছিল,তারা টিকা নিতে পারবে।
সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শারমীন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্যানুযায়ী, টাইফয়েড হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত সিস্টেমিক সংক্রমণ। এটি সাধারণত দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। এর প্রধান উপসর্গ দীর্ঘস্থায়ী জ্বর,মাথাব্যথা, বমিভাব,ক্ষুধামন্দা,কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। প্রাথমিক পর্যায়ে উপসর্গ অস্পষ্ট থাকায় রোগ শনাক্ত করতে সময় লেগে যায়।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম