Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে বসতঘরের ছাদ থেকে ১০ ফুট অজগর উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৬ pm ২৬, ফেব্রুয়ারী ২০২৬
in অন্যান্য
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল সংলগ্ন মজিদ মঞ্জিলের একটি বসতঘরের ছাদ থেকে একটি বড় অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাসার সদস্যরা ছাদে হঠাৎ বিশাল আকৃতির সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে যান। তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। একপর্যায়ে কয়েকজন সাপটিকে মারার প্রস্তুতি নিলেও স্থানীয় এক সচেতন ব্যক্তি মুঠোফোনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-এর পরিচালক স্বপন দেব সজল’কে খবর দেন।

খবর পেয়ে স্বপন দেব সজল তার ছোট ভাই সঞ্জিত দেবকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। টানা এক ঘণ্টার বেশি সময় ধরে ঝুঁকি নিয়ে কাজ করার পর তারা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

স্বপন দেব সজল জানান,উদ্ধার করা সাপটির আনুমানিক ওজন প্রায় ১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। উদ্ধার শেষে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন,বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে কিংবা ক্ষতি না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট সংস্থাকে খবর দেওয়া উচিত।

উদ্ধার করা অজগরটি পরবর্তীতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের সচেতনতার কারণেই প্রাণীটি নিরাপদে উদ্ধার সম্ভব হয়েছে বলে জানান উদ্ধারকারীরা।

Tags: অজগরফুটশ্রীমঙ্গল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদারীপুরে অগ্নিকাণ্ডে ৭ গরু ও ১ ছাগল নিহত, ক্ষতি ৪০ লাখ টাকা
  • নওগাঁয় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • বাউফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • পঞ্চগড়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • শ্রীমঙ্গলে বসতঘরের ছাদ থেকে ১০ ফুট অজগর উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম