Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুর ঝিনাইগাতীতে কোটি টাকার  সরকারি জমি উদ্ধার 

Bangla FMbyBangla FM
৯:১৭ am ১৭, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

শেরপুর,  লালমোহাম্মদ কিবরিয়া :

শেরপুর ঝিনাইগাতীতে ভূমিদস্যুর অবৈধ  দখলে থাকা  প্রায় কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছেন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। 

রোববার ( ১৬ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল অবৈধ দখলদারের দখলে থাকা  সরকারী জমি  উদ্ধার করে সরকারি সম্পত্তি হিসেবে সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। 

জানা গেছে, উপজেলা সদরের ব্রীজপার এলাকার বাসিন্দা জনৈক প্রভাবশালী ব্যক্তি সরকারি জমি দখল করে ঘরবাড়ি নির্মান করে দীর্ঘ দিন ধরে বসবাসের পাশাপাশি  একাধিক মার্কেট নির্মাণ করে  ভাড়া বানিজ্য চালিয়ে আসছিলেন।

 ২০১৬ সালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোটি টাকা মূল্যের সরকারি জমির উপর একটি  স্থাপনা গুড়িয়ে দিয়ে,    জমির উপর উপজেলা ভূমি অফিস নির্মাণ করা হয়েছিল ।

আবার ওই জমি অবৈধ দখল করে পরে ২০২১ সালে  ভূমিদস্যুর দখলে থাকা মহারশি নদীর ব্রীজপাড়ে  কোটি টাকা মূল্যের সরকারি জমির উপর একটি মার্কেটের ২টি স্থাপনা গুড়িয়ে দিয়ে সরকারী ওই জমি উদ্ধার করা হয়।

 আরো কয়েকটি স্থাপনা অক্ষত রেখে উক্ত স্থাপনাও সরকারি জমির উপর  সাইনবোর্ড টানিয়ে দেয় সরকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । কিন্তু গত বছরের ৫ আগষ্ট দেশে সরকার পরিবর্তনের পর ওই ভুমিদস্যু উদ্ধারকৃত সরকারি জমি ও স্থাপনার উপর থেকে প্রশাসনের দেয়া সাইনবোর্ড সরিয়ে ফেলে স্থাপনাগুলো আবারও অবৈধভাবে  দখল করে নেন। 

 প্রশাসনের পক্ষ থেকে গত ৬ মাসেও সরকারি জমি পুনর উদ্ধারে কোন পদক্ষেপ নেয়া হয়নি। যারফলে ওই ভুমি দূস্য কোটি টাকা  মূল্যের  সরকারি জমির উপর বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করে। 

খবর পেয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  আশরাফুল আলম রাসেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং উক্ত স্থানে সরকারি সম্পত্তি হিসেবে সাইনবোর্ড টানিয়ে দেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আশরাফুল আলম রাসেল বলেন, অবশিষ্ট বেদখলীয় স্থাপনা ও সরকারি জমি উদ্ধার করা হবে। 

তিনি  এ বিষয়ে আরও বলেন, সরকারি স্বার্থে  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Tags: অবৈধ  দখলজমি উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ১৪০ কিমিতে যানজট নেই, ঈদযাত্রা স্বাভাবিক
  • জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম
  • মধ্যরাতের আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড বাগেরহাট, বিদ্যুৎ বিচ্ছিন্ন
  • তেলের সংকটে বাংলাদেশ, রাশিয়া থেকে ডিজেল আনার উদ্যোগ
  • ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন, সড়ক-নৌপথে প্রস্তুতি সফল: মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম