Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিশু ধর্ষণের ক্ষতিপূরণ মাতব্বররা নিলেন ৫২ হাজার!

Bangla FMbyBangla FM
৯:২২ pm ০৯, মার্চ ২০২৫
in অপরাধ, শীর্ষ নিউজ
A A
0


টাঙ্গাইলের মির্জাপুরে ১০ বছর বয়সী এক মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে এক সিএনজি চালকের বিরুদ্ধে, যার বিরুদ্ধে ধর্ষণের পাশাপাশি ভিডিও ধারণ করে শিশুটিকে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৭ ফেব্রুয়ারি, যখন শিশুটি তার নানীর বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে বাগানে কুল কুড়াতে গেলে সিএনজি চালক তাকে ডেকে নিয়ে টয়লেটের ভেতর ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

ঘটনার পর শিশুটির মধ্যে মানসিক পরিবর্তন দেখা দিলে পরিবার সন্দেহ করে এবং জিজ্ঞাসাবাদে শিশুটি ধর্ষণের কথা প্রকাশ করে। এরপর ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক গ্রাম্য সালিশের আয়োজন করে। সালিশে ধর্ষণের ক্ষতিপূরণ হিসেবে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়, যার মধ্যে ৯২ হাজার টাকা পরিবারের হাতে দেওয়া হয় এবং বাকি ৫৮ হাজার টাকা স্থানীয় মাতাব্বররা নিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসী ফুঁসে ওঠে এবং ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তবে এখনও কেউ গ্রেফতার না হওয়ায় স্থানীয় শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। পুলিশ দাবি করছে, ঘটনা জানার পর তারা মামলাসহ আসামিদের গ্রেফতারের জন্য তৎপর রয়েছে।

এই ঘটনায় সমাজের ন্যায়বিচার ও শিশু সুরক্ষার বিষয়টি আবারও প্রশ্নের মুখে পড়েছে। স্থানীয় জনগণ এবং মানবাধিকার সংগঠনগুলো দ্রুত বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম