Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধে তীব্র যানজট

Bangla FMbyBangla FM
৬:২৫ am ২৭, অগাস্ট ২০২৫
in জাতীয়
A A
0

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছে প্রকৌশলের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বেলা ১১টার দিকে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন তাঁরা। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক।

 

 

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। এসব দাবিতে গতকাল মঙ্গলবারও পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন তারা।

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাইয়াজ প্রথম আলোকে বলেন, ‘তিন দফা দাবি আদায়ে প্রাথমিকভাবে তাঁরা শাহবাগ অবরোধ করেছেন। দাবি আদায়ে সেখান থেকে তাঁরা অন্যদিকেও যেতে পারেন।

 

শাহবাগ বন্ধ হওয়ায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। সরেজমিনে দেখা যায়, মৎস্য ভবন হয়ে শাহবাগ দিয়ে বিভিন্ন গন্তব্যে যেসব বাস চলাচল করে, সেগুলো শাহবাগ মোড়ে এসে ফিরে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যেসব যানবাহন শাহবাগ হয়ে বিভিন্ন গন্তব্যে যায়, সেসব যানবাহনকে শাহবাগ মোড় পার হতে দেওয়া হচ্ছে না। কাঁটাবন মোড় হয়ে শাহবাগের দিকে আসা গাড়িগুলো রাস্তায় আটকে আছে।

 

বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির মাহমুদ প্রথম আলোকে বলেন, জনদুর্ভোগ যেন না হয় সে জন্য তারা রাতে আন্দোলন করছিলেন। তবে দাবি না মানায় গতকাল থেকে তারা সড়ক অবরোধের মতো কর্মসূচি দিয়েছেন। দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম প্রথম আলোকে বলেন, যানজটের ভোগান্তি এড়াতে কাঁটাবন, মৎস্যভবন এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রাস্তা চালু করা হয়েছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক
  • আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
  • ইরানে হামলার জেরে ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল
  • সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরের শার্শা সীমান্ত এলাকায় জাল টাকাসহ যুবক আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম