Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে অটোভ্যান উল্টে সাবেক সেনা সদস্য নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৮ pm ০৫, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

মো. আব্দুল কুদ্দুস সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ শাহজাদপুরে লোহার পাইপ বোঝাই একটি ইঞ্জিন চালিত (করিমন) গাড়িকে অটোভ্যান ওভারটেক করতে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই মোঃ চাঁদ মিয়া নামের সাবেক এক সেনা সদস্যের মৃত্যু হয়। এসময় অটোভ্যানের ড্রাইভার ও এক যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহত চাঁদ মিয়া উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুন পড়া গ্রামের মৃত বানিজ উদ্দিন সরকারের পুত্র এবং বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য।বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারী)দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচর এলাকায় শাহজাদপুর-এনায়েতপুরগামী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের লাশ উদ্ধার করেছেন।

নিহতের খালাতো ভাই আহসান হাবিব ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুন পড়া গ্রাম থেকে চাচার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে শাহজাদপুরের দিকে ব্যাটারি চালিত অটোভ্যানে রওনা হন আহসান হাবিব ও সাবেক সেনা সদস্য মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া। অটোভ্যানটি দরগার চর এলাকায় পৌঁছালে লোহার পাইপ বোঝাই একটি ইঞ্জিন চালিত (করিমন) গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়লে লোহার পাইপের সাথে ধাক্কা লেগে মাথা ফেটে গেলে ঘটনাস্থলেই মারা যায় সাবেক সেনাসদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ চাঁদ মিয়া। ভ্যানের চালকসহ গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই মোঃ আনোয়ার হোসেন দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tags: উপজেলাশাহজাদপুরসেনা সদস্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম