Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শা উপজেলায় নৌকা চালানো নিয়ে দ্বন্ধে, বোমা বিস্ফোরণ আহত-২

Bangla FMbyBangla FM
১২:০৭ pm ০৮, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মনির হোসেন বেনাপোল, 

যশোরের শার্শা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুহুমুহু বোমা বর্ষনের ঘটনা ঘটেছে। এতে রাজু (৩৫) আনোয়ার (৬০ )নামে দু’জন আহত হয়েছে।

সোমবার(৭ এপ্রিল) সন্ধায় উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এদিকে ঘটনার পর থেকে ওই গ্রামের প্রায় ১৫ টি পরিবার বাড়ি ছাড়া রয়েছে। আহত রাজু পাঁচ ভুলোট গ্রামের আজিবার বদ্দির ছেলে ও আনোয়ার একই গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে  সরেজমিনে গিয়ে প্রতাক্ষদর্শীদের বরাতে জানাগেছে,পাঁচভুলোট গ্রামে একটি সরকারি বাংঙ্গড় (খাল) বর্তমানে ইজারা বিহীন থাকায় গ্রামের লোকজন সকলে মিলে সেখান মাছ চাষের ব্যবসা করেছে। ঘটনার দিন সকালে খালে নৌকা চালানো নিয়ে গ্রামের আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার ও ইনায়েত আলীর ছেলে রিপনের সাথে একই গ্রামের আজিবার বদ্দির ছেলে রাজুর বাকবিতন্ডার এক পর্যয়ে রাজু দেলোয়ার ও রিপনে মারধোর করে। পরে বিকালে গ্রামের মোড়ে ইয়াছিনের দোকানের সামনে রাজুকে একা পেয়ে দেলোয়ার ও রিপন মারধোর করে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে রাজুর পক্ষের লোকজন দলবল নিয়ে এসে মুহুমুহু বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ও কয়েকটি বাড়ি ভাংচুর করে। এ সময় বোমার স্প্রিন্টারের আঘাতে আনোয়ার হোসেন (৬০) নামে একজন পথচারী আহত হয়। এ রিপোট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যে কোন সময় দুই পক্ষের বড় ধরনের সংঘর্ষ বাঁধার সম্ভাবনা আছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  রবিউল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে তিনি দুই বার পুলিশের টিম পাঠিয়েছিলেন। পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে এ ঘটনায় আহতদের পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান
  • পঞ্চগড়ে বদলির ৪ মাস পরও যোগ দেননি মহিলা বিষয়ক কর্মকর্তা
  • রংপুরে রমজানের ছুটিতে বিপথে শিক্ষার্থীরা
  • সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম