Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাবিপ্রবিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স

Bangla FMbyBangla FM
৭:৩৩ am ১২, এপ্রিল ২০২৫
in ক্যাম্পাস
A A
0

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভাল।

বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস)-এর সহযোগিতায় ‘রাবিপ্রবি আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভাল ২০২৫’ শীর্ষক এই আয়োজন ১৬-১৮ মে রাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

‘বায়োসায়েন্স এবং বায়োসিকিউরিটি উদ্ভাবন ও সহযোগিতা: একটি টেকসই স্বাস্থ্যসেবা এবং কৃষি দৃষ্টিকোণের অনুসন্ধান’ প্রতিপাদ্যে আয়োজিত এ কনফারেন্সে অংশ নেবেন দেশ-বিদেশের খ্যাতিমান বিজ্ঞানী ও গবেষকরা।

সেমিনারে মূল বক্তা হিসেবে থাকবেন জিনবিজ্ঞানী, গবেষক, লেখক, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এবং ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অব টেকনোলজির সাবেক গবেষক ও পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক ড. আবেদ চৌধুরী, আইসিডিডিআরবি এর হেড অব বায়োসেফটি ও গবেষক ড. আসাদুলগানি এবং গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের অধ্যাপক ড. মনিরা আহসানসহ পৃথিবী খ্যাত গবেষকরা এতে অংশ নিবেন।

আয়োজক কমিটির সভাপতি ও রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান বলেন, কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়ামই হলো একাডেমিয়ার প্রাণ। কনফারেন্স এ নতুন জ্ঞানের পশরা নিয়ে দেশ বিদেশের গবেষকরা আসায় জ্ঞান তৈরি এবং বিতরণের নেশা জাগে ছাত্র- শিক্ষক- গবেষকদের মাঝে। পরস্পরের মধ্যে তৈরি হয় নানামুখী ব্রীজিং। বিশ্ববিদ্যালয় হয়ে উঠে জ্ঞান উৎপাদন ও বিতরনের আখর। সে কারনেই রাবিপ্রবি প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স।

তিনি আরও জানান, নয়টি বিষয়ে গবেষণাপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন গবেষকরা। সেগুলো হলো- ইমার্জিং অ্যান্ড রি-ইমার্জিং ডিজিজেস,বায়োটেকনোলজি ইন অ্যাগ্রিকালচার, অলটারনেটিভ মেডিসিন, ড্রাগ ডিজাইন, ড্রাগ ডিসকভারি, অ্যান্ড ড্রাগ ডেলিভারি,বায়োসায়েন্স ইন আদার ফিল্ডস, ন্যানোড্রাগস অ্যান্ড ন্যানোম্যাটেরিয়ালস, নিউ মাইক্রোবিয়াল অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোডাক্টস,বায়োইনফরমেটিকস ইন ইনফেকশাস ডিজিজেস এবং ক্লিনিকাল ডেটা সায়েন্স।

তিনদিন ব্যাপী বিজ্ঞানের এই বর্ণিল আয়োজনে আরো থাকবে– কীনোট স্পিচ, ইনভাইটেড স্পিচ, ওরাল প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন,ডিবেট ফর সায়েন্স, আইডিয়া কনটেস্ট, থ্রি মিনিট প্রেজেন্টেশন, পলিসি ডায়ালগ ফর সায়েন্স, স্টোরি বিহাইন্ড দ্য স্টোরিজ অফ ট্রাডিশনাল ট্রিটমেন্টস।

রেজিস্ট্রেশন চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য ভিজিট করুন: https://icbc.rmstu-conf.ac.bd/

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হামলা-ভাঙচুরের অভিযোগ জানাতে কেন্দ্রীয় হটলাইন চালুর নির্দেশ জামায়াত আমিরের
  • চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৩
  • ত্রিশালে ধানের শীষ বড় ব্যবধানে এগিয়ে
  • মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ৩
  • ফরিদপুরের সালথায় চলমান সহিংসতায় শান্ত থাকার আহ্বান শামা ওবায়েদের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম