Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রমজান সামনে:বাজারে টাস্কফোর্সের অভিযান শুরু

Bangla FMbyBangla FM
১২:১৩ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৫
in জাতীয়
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ “টাস্কফোর্স কমিটি” কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোড, হবিগঞ্জ রোডসহ বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং ও অভিযান পরিচালিত হয়।

অভিযানে মূল্য তালিকা না রাখা,অতিরিক্ত দামে পণ্য বিক্রি,ক্রয় ভাউচার সংগ্রহ না করা; এমন নানা অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪৩,০০০ টাকা জরিমানা করা হয়।

১) মৌসুমী ফল ভান্ডার:- ২০,০০০ টাকা।
২) সাগর রায়:- ১০,০০০ টাকা।
৩) খালেদ মোশাররফ: ৫,০০০ টাকা।
৪) নিবারন পাল: ৮,০০০ টাকা।

জরিমানা করা হয় কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায়।

মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু জানান,’বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে বিক্রি নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হবে। একই সঙ্গে অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে’।

এ অভিযানে র‌্যাব,সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রমজানে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

সরেজমিনে অভিযানের সময় লক্ষ্য করা যায়, বেশিরভাগ দোকান অজানা কারণে রহস্যজনকভাবে তালাবদ্ধ। তাই টাস্কফোর্স বন্ধ থাকা দোকানগুলোতে অভিযান চালাতে পারেনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লিয়াকত আলী খান 
  • গোপালপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত
  • ফরিদপুরে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
  • মানিকগঞ্জে প্রমথচন্দ্র বিদ্যায়তনের নবীন বরণ অনুষ্ঠিত 
  • শীতের জীর্ণতা ঝরিয়ে প্রকৃতি নতুন প্রাণের স্পন্দনে জেগে ওঠেছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম