Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির ধারায় সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৩ pm ০৪, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তির বিভিন্ন ধারা কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ—এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্য চুক্তিতে ইতিবাচক ও চ্যালেঞ্জ—উভয় ধরনের বিষয়ই রয়েছে। কিছু ধারায় সংশোধন বা সংযোজন-বিয়োজনের সুযোগও আছে, যা ভবিষ্যতে আলোচনার মাধ্যমে পর্যালোচনা করা যেতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অতিরিক্ত শুল্ক সংক্রান্ত একটি রায় দিয়েছে, ফলে বাড়তি শুল্কের বিষয়টি বর্তমানে পরিবর্তনশীল অবস্থায় রয়েছে।

এ ছাড়া বাংলাদেশে কিছু নন-ট্যারিফ বাধা আছে বলে স্বীকার করেন মন্ত্রী। তবে এসব প্রতিবন্ধকতা দূর করা গেলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।

Tags: বাণিজ্যচুক্তিবাণিজ্যমন্ত্রীযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
  • মধ্যনগরে ৮২গ্রামের অর্ধশতাব্দী যাবৎ ৫দিনের হরিণাম সংকীর্ত্তণ
  • আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
  • আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান
  • ঝালকাঠির নলছিটিতে আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম