Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের সিদ্ধান্তে প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের কৃতজ্ঞতা প্রকাশ

Bangla FMbyBangla FM
৩:৩৮ am ১০, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0

ঢাকা, ১০ এপ্রিল:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার দিবাগত রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, “শুল্ক কার্যকর ৯০ দিন স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহায়তা করতে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ অব্যাহত রাখব।”

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম “ট্রুথ”-এ এক পোস্টে ঘোষণা দেন, চীন বাদে অন্যান্য দেশের ওপর ধার্য করা বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত থাকবে। তবে এ সময় পাল্টা শুল্ক ন্যূনতম ১০ শতাংশ হারে কার্যকর হবে।

চীনের বিষয়ে আরও কঠোর অবস্থান জানিয়ে ট্রাম্প বলেন, “বিশ্ববাজারের প্রতি শ্রদ্ধার ঘাটতির কারণে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।” তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন শেষ। এখন সময় এসেছে ন্যায্য বাণিজ্যের।”

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ এবং ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি) এর মাধ্যমে ৭৫টিরও বেশি দেশ বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত ইস্যুতে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।

বিশ্লেষকদের মতে, এই শুল্ক স্থগিতাদেশ বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে পোশাক ও অন্যান্য পণ্যের রপ্তানিতে বাংলাদেশ সাময়িকভাবে সুবিধা পেতে পারে।

Tags: যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের সিদ্ধান্ত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফিতরার হার নির্ধারণ: সর্বোচ্চ ২৮০৫ টাকা
  • জুলাই হত্যাকাণ্ডে আনিসুল হকের গ্রেপ্তার
  • শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তা যোগ, ২২ অনুপস্থিত
  • খেজুর উৎপাদনে বিশ্বের চ্যাম্পিয়ন দেশগুলো
  • নতুন-পুরনো সমন্বয়ে জামায়াতের কমিটি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম