Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা: ইরানে হামলার পর মার্কিন নাগরিকদের প্রতি সতর্ক থাকার আহ্বান

Bangla FMbyBangla FM
৪:৪৮ am ২৩, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

ইরানের পারমাণবিক স্থাপনায় শনিবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর বিশ্বজুড়ে নিজেদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। রোববার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, “ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে ভ্রমণ বিঘ্নিত হচ্ছে এবং বিভিন্ন সময় অঞ্চলটির আকাশসীমা বন্ধ রাখা হচ্ছে। ফলে বিশ্বের নানা প্রান্তে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ বা হামলার ঝুঁকি রয়েছে।”

পররাষ্ট্র দপ্তর সতর্ক করে দিয়েছে, বিদেশ ভ্রমণের আগে মার্কিন নাগরিকদের সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা পরিস্থিতি ও ভ্রমণ সংক্রান্ত হালনাগাদ তথ্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট থেকে যাচাই করে নিতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দেশের অভ্যন্তরেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে সাইবার আক্রমণ এবং একক হামলাকারীর (লোন উলফ) মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কা বাড়ছে।

যুক্তরাষ্ট্র সরকার বলছে, বৈশ্বিক অস্থিতিশীলতা ও সংঘাতের বর্তমান প্রেক্ষাপটে তাদের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে এবং নিয়মিত তথ্য হালনাগাদ করতে হবে।

Tags: যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা: ইরানে হামলার পর মার্কিন নাগরিকদের প্রতি সতর্ক থাকার আহ্বান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোলাপগঞ্জে ঈদ মেলা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভ
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতা: চীনের অবস্থান ও পরিকল্পনা
  • সৌদি এয়ারলাইন্স আংশিকভাবে পুনরায় চালু করছে দুবাই ফ্লাইট
  • যুক্তরাষ্ট্রের B-1 ল্যান্সার বোম্বর যুক্তরাজ্যে অবতরণ
  • অবশেষে ইরানের পক্ষ নিল সৌদি আরব — নতুন কূটনৈতিক সমীকরণ।

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম