Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থান এক নয় তবে অদ্ভুত  মিল আছে: মজিবুর রহমান মঞ্জু 

Bangla FMbyBangla FM
১১:০০ am ২৬, মার্চ ২০২৫
in অন্যান্য
A A
0

মারুফ সরকার, প্রতিবেদক :

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি । আজ সকাল ১০ টায় পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টির নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে এই শ্রদ্ধা জানান।  

শ্রদ্ধা নিবেদন শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু উপস্থিত গণমাধ্যমকে বলেন,  ২৪ এর আকাঙ্খা ছিলো সাম্যের পক্ষে , বৈষম্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। ঠিক যে কারনে  ৭১ এ আমাদের যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে হয়েছে। 

৭১এর যুদ্ধ ছিল স্বাধীনতা ও মুক্তির লড়াই। আর ২৪ এর গণঅভ্যুত্থান ছিলো সেই মুক্তির অন্তরায়গুলো দূরীকরণের সংগ্রাম। সেই জন্য এই গণঅভ্যুত্থানকে বাংলাদেশ ২.০ বলা হচ্ছে।  ২৪ এর গণঅভ্যুত্থান ও ৭১ র মুক্তিযুদ্ধ এক নয় তবে উভয়ের মধ্যে অপরুপ মিল রয়েছে। দুই ক্ষেত্রেই হানাদারেরা নৃশংস গণহত্যা চালিয়েছে এবং তারপরই মানুষ রাজপথে নেমে এসেছে। তিনি বলেন, ৭১ এ হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিলো কিন্তু ২৪ এর হানাদারেরা আত্মসমর্পণ না করে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে।

সামনের বাংলাদেশে বিচারের চ্যালেঞ্জ, সংস্কারের চ্যালেঞ্জ তার চেয়েও বড়ো চ্যালেঞ্জ দেশটাকে স্থিতিশীল রাখা। এতোসব চ্যালেঞ্জ থাকলেও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটা মুক্তির মঞ্জিলে পৌছা সম্ভব বলে জনাব মঞ্জু আশাবাদ ব‍্যক্ত করেন।

তিনি আরও বলেন, যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিলো সে স্বপ্ন পূরন না হওয়াতেই ২৪ এর গণঅভ্যুত্থান অপরিহার্য হয়ে পড়ে। যে প্রত্যাশা তরুনরা সৃষ্টি করেছে সেটি নিভে যাওয়ার মতো নয়।  সংস্কারবিহীন নির্বাচন অর্থবহ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এসময় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার  দৃঢ় অঙ্গীকার ব‍্যক্ত করেন। 

জাতীয় স্মৃতিসৌধে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) দিদারুল আলম, লে. কর্ণেল (অব:) হেলাল উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, শাহাদাতুল্লাহ টুটুল , জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্বাস ইসলাম খান নোমান, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, ছাত্রপক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, সহঃ কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহঃ দপ্তর সম্পাদক এ্যাডভোকেট শরন চৌধুরী, সহঃ সাংগঠনিক সম্পাদক শাহজাহান ব্যাপারী, সহ অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, পল্টন থানা আহবায়ক আবদুল কাদের মুন্সী, যুব পার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ রাসেল, যুবনেতা ইমরান হোসেন শিবলু, যুবনেত্রী ইশরাত জাহান লীজা সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tags: আমার বাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বেচ্ছাসেবক লীগের সেই রহিম এখন সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি
  • সারিয়াকান্দিতে যানজট নিরসনে থানা পুলিশের অভিযান
  • দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল, যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনের নানা উদ্যোগ
  • কোরআনের ‘ভুল’ ধরতে গিয়ে কুরআনের সৌন্দর্যে মুগ্ধ হলাম: চলচ্চিত্রকার গাজী রাকায়েত
  • মৌলভীবাজারে সমাজকর্মীর ওপর হামলার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম