Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১১ সদস্য আটক

Bangla FMbyBangla FM
২:০৬ pm ০৩, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

চট্টগ্রাম প্রতিনিধি::
চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১১ সদস্যকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

এরআগে, রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ড পশ্চিম মিরসরাই এলাকার শহিদের গ্যারেজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শামসুল আলম পুত্র একরামুল হক (২৭), মো. মনসুর এর পুত্র মো. ইসমাইল হোসেন তুহিন (২৩), রবিউল হোসেনের পুত্র মো. ওমর ফারুক (২৪), মৃত ওমর ফারুকের পুত্র মো. এমরান হোসেন (২৭), আবুল কালাম আজাদ পুত্র জাহাঙ্গীর আলম আজাদ (৪৫), বদিউল আলমের পুত্র কলিম উদ্দিন প্রকাশ কালো ধন (৪২), মৃত রহিম উল্লাহর পুত্র মো. জামিল হোসেন প্রকাশ জেবল (৩৬), মৃত আমিনুর রহমানের পুত্র মো. ইকবাল হোসেন প্রকাশ আক্তার (৩৫), নুরুল মোস্তফার পুত্র আরিফুল ইসলাম প্রকাশ রিমন (২৭), আবুল কালামের পুত্র মোঃ সাদিক হোসেন (২২) ড্রাইভার, নুরুল আফসারের পুত্র খাইরুল ইসলাম (২৯)। তাদের সকলের বাড়ি মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র, লোহার পাইপ, লোহার কাটার, কাঠের লাঠিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়াও তাদের ব্যবহৃত কালো রঙের একটি হাইস গাড়ি জব্দ করা হয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ডাকাতির উদ্দেশ্যে মহাসড়কে সমবেত হচ্ছে এমন খবর পাওয়ায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রায় ২৩টির চুরি, ডাকাতি প্রস্তুতি, দস্যুতার মামলা রয়েছে।

তিনি আরও বলেন, অজ্ঞাত আরও ২/৩ জনসহ আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান
  • আগামীকাল পবিত্র শবে বরাত
  • প্রবাসী আয়ে স্বস্তি, রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম