Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মওলানা ভাসানী ছিলেন শোষিত মানুষের কণ্ঠস্বর

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৩ pm ১০, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

শতাব্দীর মহানায়ক, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক অবদান স্মরণে স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের ১০ই এপ্রিল মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ৫ দলীয় জোটের প্রবাসী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর গৌরবময় ভূমিকার কথা এই সভায় কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।

ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী)-এর উদ্যোগে ১০ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এই সভাটি হয়।

ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও মহাসচিব মুনসুর রহমান শেখ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক টিমুনী খান রীনো, ন্যাশনাল আওয়ামী পার্টি-(ভাসানী) মহানগর দক্ষিণের সভাপতি তোফাজ্জল হোসেন ভানু, জনতা সাংস্তৃতিক পরিষদের চেয়ারম্যান বাদশা উদ্দিন মিন্টু,বিশিষ্ট সচেতন নাগরিকের ইয়াসিন খান, নারী নেত্রী এলিজা রহমান, সুমি আক্তার শিল্পী প্রমুখ।

সভাপতির বক্তব্যে স্বপন কুমার সাহা বলেন, “মওলানা ভাসানী ছিলেন শোষিত মানুষের কণ্ঠস্বর। ১৯৭১ সালের এই দিনে তিনি প্রবাসী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আমাদের মুক্তিসংগ্রামকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বেগবান করেছিলেন। তাঁর আদর্শ ছাড়া শোষনমুক্ত সমাজ গঠন অসম্ভব।”

তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মের কাছে মওলানা ভাসানীর আপসহীন সংগ্রামের ইতিহাস আরও বেশি করে তুলে ধরা প্রয়োজন। মওলানা ভাসানীর স্মৃতি রক্ষার্থে এবং সাংবিধানিকভাবে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Tags: কণ্ঠস্বরমওলানা ভাসানীশোষিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
  • বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল
  • অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড
  • ট্রাম্পকে নৈশভোজে আমন্ত্রণ, জি-৭ সম্মেলনে আনতে চান ম্যাকরন
  • ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে মরিশাসে খলিলুর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম