Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোট ডাকাতির চেষ্টা করলে ‘হাত অবশ করে দেওয়া হবে’: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

Bangla FMbyBangla FM
৪:১১ am ০৮, জুন ২০২৫
in রাজনীতি
A A
0

মৌলভীবাজার প্রতিনিধি:

ভোট ডাকাতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে।” শনিবার (৭ জুন) সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা হলরুমে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিক বলেন, “ফ্যাসিবাদ এখনো বাংলাদেশে রয়ে গেছে। আমরা তা মেনে নেব না। আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে চাইলে তার জবাব কঠিন হবে।”

সমাজে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “অতীতে অনেকে সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে দেশকে শ্মশানে পরিণত করেছে। সেই ভুল আর করতে দেওয়া যাবে না। ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তবে শয়তানি বিভেদ থেকে সতর্ক থাকতে হবে।”

তিনি বলেন, “জাতিকে সঠিক পথে পরিচালনার সক্ষমতা যাদের রয়েছে, তারা হলেন আলিম-উলামা। আমি তাদের গভীর শ্রদ্ধা করি। যদি আলেমদের হাতে দেশের নেতৃত্ব থাকে, তবে বাংলাদেশ একটি কল্যাণময় রাষ্ট্রে রূপ নিতে পারে। যিনি মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ান, তিনিই সমাজের সত্য ও ন্যায়ের পথের প্রকৃত নেতা।”

সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর আদর্শের প্রশংসা করে ডা. শফিক বলেন, “তিনি মাত্র সাড়ে তিন বছরে ৩৭টি বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু করে প্রমাণ করেছেন, যোগ্য নেতৃত্ব কী করতে পারে। যদি দেশের ৪১টি মন্ত্রণালয় যোগ্য ও নীতিবান আলেমদের হাতে আসে, তবে ইনশাআল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।”

অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জীবনে প্রথম একসঙ্গে ৯ টি কবর খুঁড়লাম, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক
  • জুলাই সনদ নিয়ে অহেতুক সৃষ্ট বিতর্ক কার্যকর সংসদের ক্ষেত্রে চ্যালেঞ্জ: স্পিকার
  • কক্সবাজারে দোয়েল কারের ধাক্কায় পথচারী নিহত
  • ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি
  • দৌলতদিয়ায় ঈদযাত্রায় ভোগান্তি রোধে দৃশ্যমান পরিবর্তন চাই: প্রতিমন্ত্রী খৈয়ম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম