Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় ২০০ লোকের চলাচলের রাস্তা বন্ধ করে দেবার অভিযোগ 

Bangla FMbyBangla FM
১:৪৬ pm ০৯, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল

 ব্রাহ্মণপাড়া

৫০টি পরিবারের প্রায় ২০০ লোকের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেবার অভিযোগ পাওয়া গেছে৷ ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজুরা দক্ষিণ পশ্চিম পাড়া জলিল সরদার বাড়িতে৷ থানার লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের মধ্যে জলিল সরদার বাড়ির আবু তাহেরের ছেলে ময়নাল হোসেন (৪০) জানান, আমাদের পূর্ব পুরুষের চলাচলের একমাত্র রাস্তা হল বাড়ির পুকুর পাড়ের পশ্চিম পাশের রাস্তাটি ।

কিন্তু গত ৫/৪/২০২৫ ইং শনিবার সকালে উপজেলার বেজুরা দক্ষিণ পশ্চিম পাড়া জলিল সরদার বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ সুরুজ মিয়া (৫৫) , মৃত রহিমের  এর ছেলে মোঃ সাইফুল ইসলাম প্রকাশ রুজু মাষ্টার( ৫৮), মৃত রেহান উদ্দিন এর ছেলে তৌহিদ মিয়া (৪২), মোঃ অদুধ(৫০),  মৃত আব্দুল রহিম  এর ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৫),  মৃত আব্দুল খালেকের ছেলে জহির(৩৫), মৃত আব্দুল রহিম এর ছেলে মোঃ পলাশ  (৪০), সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন বন্ধ করে দেন৷ অনেক বছর আগে থেকেই তারা আমাদের বাড়ির জায়গা দখর করে আসছে৷ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা বিষয়টি সমাদান করার চেষ্টা করলেও তারা মানে নাই৷ বাড়ির বিশাল বড় পুকুরটি তাদের কারনে ১৫-২০ বছর কোন প্রকার মাছ চাষ করতে দিচ্ছে না ।

এ বিষয়ে কোন কিছু বললেই তারা  ৫০ টি পরিবারের প্রায় ২০০ লোকের চলাচলে বাধা প্রদান করে আসছিল৷ কিন্তু গত শনিবার তারা আমাদের বাড়ি থেকে বেড় হবার রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়৷ এতে করে এতোগুলো মানুষ এখন বাড়ি থেকে বেড় হবার কোন পথ নেই৷ উক্ত বিষয়ে আমরা যখনই প্রতিবাদ করলে তারা আমাদের ভাই, ভাতিজাদের মিথ্যা, বানোয়াট মামলা দিয়ে সামাজিক ভাবে ছোট ও হয়রানি করাচ্ছে৷ চলাচলের রাস্তা বন্ধ বিষয়ে জানতে চাইলে একই এলাকার মৃত  আঃ রহিমের ছেলে মোঃ ইকবাল হোসেন বলেন, মোঃ তাহের ছেলে ময়নাল হোসেনসহ আরো অনেকে জোর করে আমাদের ১১ টি গাছ কেটে নিয়ে গেছে৷ আমাদের পূর্ব পুরুষের কবরের মাটি, বাশ, জোরকরে পুকুর দখল, আমাকে কুপিয়ে জখম,  আমার মা কে মার ধর এবং ২ বছরের বাচ্চার মাথা ফাটানোর মতো জঘন্য অপরাধ তারা করে আসছে৷ তাই আমরা আমাদের জায়গার নিরাপত্তার জন্য বেড়া দিয়েছি৷ উক্ত বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  সৈয়দ ফারহানা পৃথা বলেন বিষয়টি আপনার মাধ্যমে জানলাম৷ অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে৷

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাতে ১০ হাজার মুসল্লি অংশ নিতে পারবে
  • গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, আরামদায়ক পরিবেশে বাড়ি ফিরছে যাত্রীরা
  • বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে অগ্নিকাণ্ডে রোগীদের মধ্যে চরম আতঙ্ক
  • সৌদিতে নিহত বাচ্চুর পরিবারকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সহায়তার আশ্বাস
  • ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম