এস এম হাবিবুল হাসান,সাতক্ষীরা প্রতিনিধি :
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সাতক্ষীরা জেলা এবং সকল উপজেলা শাখার নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৩ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহরের বিসিডিএস ভবনের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
পরিচিতি ও মতবিনিময় সভায় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো.দ্বীন আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার ড্রাগ বাশারাফ হেসেন।
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি শেখ আমিনুল ইসলাম’র সঞ্চালনায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন দাবীদাওয়া উপস্থাপন করেন।পরে নেতৃবৃন্দের মধ্যে আলোচনা করে সর্বসম্মতিক্রমে আগামী ১ মে ২০২৫ থেকে সরকার নির্ধারিত মূল্যের উপর জনস্বার্থে ৫% ছাড়ে ঔষধ বিক্রয়,ঔষধ ক্রয়ের মেমো সংরক্ষণ, নিম্নমানের ঔষধ বিক্রয় বন্ধ, নকল ঔষধ বিক্রয় বন্ধ,লাইসেন্স ব্যতীত দোকান সনাক্ত করা,মূল্য নির্ধারণ বাস্তবায়ন সংক্রান্ত কমিটির জন্য মো. সিদ্দিকুর রহমান কে আহবায়ক করে এবং অবৈধ ঔষধ ও লাইসেন্স বিহীন দোকান তদারকির জন্য শেখ আমিনুল ইসলামকে আহ্বায়ক করে দুটি পৃথক কমিটি গঠন সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

