Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি রাষ্ট্র পরিচালনায় এলে আলেম-ওলামাদের মর্যাদা ও সন্মান প্রতিষ্ঠায় কাজ করবে : ফজলুল হক মিলন 

Bangla FMbyBangla FM
২:৩৪ pm ২৩, অগাস্ট ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0
সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি:
বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি ইসলামের পক্ষের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর  রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম ও সর্ব শক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, কিন্তু ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় কাজ করে। বিএনপি মনে করে ধর্মীয় মূল্যবোধ থাকলে সমাজে খরাপ কাজ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। তিনি আলেম-ওলামাদের বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানিয়ে বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে আলেম-ওলামাদের মর্যাদা ও সন্মান প্রতিষ্ঠায় কাজ করবে। তিনি নেতাকর্মীদের গ্রামে গ্রামে, ঘরে ঘরে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা এবং মহল বিশেষের বিএনপি বিরোধী প্রচারণায় জনগণ যাতে বিভ্রান্ত না হয় সেদিকে সতর্ক থাকার আহবান জানান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের ৩১ দফা ও জনকল্যাণে আগামী দিনের কর্মসূচি জনগণকে অবহিত করতে হবে। তিনি ২৩ আগষ্ট শনিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী দুর্বাটি দারুচ্ছুন্নাত এতিমখানা মাঠে উপজেলার বিভিন্ন মাদ্রাসা প্রধান, মসজিদের খতীব ও ইমামদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে এ সব বলেন।
উপজেলা ওলামা দলের আহবায়ক ও রাতকানা বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেডেন্ট মাওলানা মো. আলী হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য আশরাফী হাবিবুল্লাহ, মো. খায়রুল আহসান মিন্টু, সোলায়মান আলম, দুর্বাটি মদিনাতুল উলুম (কামিল) আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন, জাঙ্গালীয়া ছিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রশিদ দেওয়ান, সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আবু জাফর মো. আব্দুল গাফফার, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফেরদৌস খান সালেহী প্রমুখ।
এই সময় অন্যান্যদের মধ্যে কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহিম প্রধান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, সাবেক কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকিতে কৃষক দলের উঠান বৈঠক
  • শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • সংখ্যালঘুদের নিরাপত্তা ও পাইকগাছার উন্নয়ন সম্পন্নের প্রতিশ্রুতি বাপ্পির
  • ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ সাজানো দাবী করে দলের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
  • যৌথবাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম