Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাড়ির পাশে শাক তুলতে গেলে চেতনা নাশক চকলেট খাইয়ে কিশোরীকে ধর্ষণ

Bangla FMbyBangla FM
১০:৪১ am ০৯, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

 ফরিদপুরপ্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী এলাকায় বাড়ির পাশে সরিষার ক্ষেতে শাক তুলতে গিয়ে এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনায় মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ওই কিশোরীর বাবা বাদি হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নাম্বর ১৪। ধারা ৯/১।

এজাহার সূত্রে জানা যায়, কমলেশ্বরদী গ্রামের মুকুল শেখ (৪৮) প্রতিবেশী হওয়ার সুবাদে ওই কিশোরীকে প্রায় উত্ত্যক্ত করতো। কিশোরী তার পরিবারকে জানালে কিশোরীর বাবা মুকুল শেখ কে কয়েক বার সাবধান ও করছেন। গত ১২ জানুয়ারি ২৫ বিকাল ৪টার দিকে ওই কিশোরী বাড়ির পাশে সরিষা ক্ষেতে শাক তুলতে গেলে মুকুল শেখ বিভিন্ন লোভ লালসা দিয়ে চেতনা নাশক চকলেট খাওয়াইয়ে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরী অজ্ঞান হয়ে গেলে সেখানে ফেলে মুকুল শেখ চলে যাই। বিকেল ৫টার দিকে কিশোরীর চেতনা ফিরলে সে বাড়ির দিকে রওনা দেয। পথের মধ্যে মুকুল শেখ তাকে দাঁড় করিয়ে ধর্ষণের ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়।

এজাহারে আরো উল্লেখ করা হয়, এ ঘটনার কিছুদিন পর ওই কিশোরীর শরীর অসুস্থ হলে গত ২৮ মার্চ ২৫ তাকে বোয়ালমারীতে অবস্থিত মোল্লা ডা: হানিফ হাসপাতালে এনে ডা. শোভন সাহাকে দেখাই। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানতে পারে সে ৮ সপ্তাহের গর্ভবতী। তার কাছে জানতে চাইলে ধর্ষণের সকল ঘটনা খুলে বলে।

থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। ধর্ষক মুকুল শেখ পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে। কিশোরীকে বুধবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান মিয়া 

Tags: অপরাধধর্ষণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বর্ণের দাম বুঝতে হলে জানতে হবে ভরি, গ্রাম ও ট্রয় আউন্সের সম্পর্ক
  • মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু
  • ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
  • বিচারের আশায় আদালত চত্বরে ঘুরছেন অসহায় বাবা-মেয়ে
  • জার্সি নিলামে এগিয়ে মেসি, পেছনে রোনালদো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম