Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে ভিজিএফ’র চালের বস্তায় শেখ হাসিনার নাম

Bangla FMbyBangla FM
১১:২৪ am ২৬, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0
oppo_0

oppo_0



সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখা গেছে। শেখ হাসিনার নামাঙ্কিত বস্তায় চাল বিতরণ করায় বিতর্কের সৃষ্টি হয়েছে।  
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ধুলিয়া, নাজিরপুর, কালাইয়া, চন্দ্রদ্বীপ, কাছিপাড়া, দাসপাড়া, বগা, কনকদিয়া ও কেশবপুর ইউনিয়নের ৫৪৫৬ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ কার্যক্রম চলছে। প্রত্যেক সুবিধাভোগীর নামে প্রথম দফায় ৮০ কেজি চাল বরাদ্দ রয়েছে। ধুলিয়া ও কালাইয়া ইউনিয়নের  চাল বিতরণকালে দেখা যায়, ৩০ কেজি ওজনের প্রতিটি বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ ¯েøাগান লেখা রয়েছে।  বিষয়টি নিয়ে আলাপকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন মুনতাসির তাসরিপ বলেন, স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকার পতনের ৭ মাস পেরিয়ে গেলেও বহাল তবিয়তে আছেন তাদের দোসররা। আর চালের বস্তায় এখনও শেখ হাসিনার নাম থাকা সেই প্রমাণ বহন করে। বিষয়টির দায় খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ভাবেই এড়াতে পারেন না।  আমি সরকারের উর্দ্ধতন কতৃপক্ষের কাছে তদন্ত সাপেক্ষে বিষয়টির জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী করছি।


একটি সূত্র জানায়, বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে ও কালাইয়া খাদ্য গুদামের কর্মকর্তা দিপঙ্কর মজুমদারকে স্প্রে দিয়ে প্রতিটি বস্তায় শেখ হাসিনার নাম মুছে দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তারা সেই নির্দেশ পালন করেননি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই তারা জেলেদের মাঝে এখনও চাল বিতরণ করছেন।  
অবশ্য এ অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে বলেন, বিগত সরকারের আমলে বস্তাগুলো মজুদ করা ছিল। কালাইয়া খাদ্য গুদামের কর্মকর্তাকে বলা হয়েছে চালের বস্তায় স্প্রে করে শেখ হাসিনার নাম ঢেকে দেওয়ার জন্য । তিনি কেন দেননি সেই বিষয়টি  খোঁজ খবর নিয়ে দেখবো।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক
  • কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
  • নীলফামারীতে ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাল ইয়ামাহা রাইডার্স ক্লাব
  • কাপ্তাইয়ে ভিজিএফের চাল বিতরণ
  • ঈদে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম