মানিকগঞ্জ প্রতিনিধি:
বাংলা এফএম অনলাইন পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি মুহ. মিজানুর রহমান বাদল এর পিতা দলিল লেখক মো. আফছার উদ্দিন আহমেদ এর ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার উপজেলার চারিগ্রাম নিজ বাড়িতে কোরআন খতম অনুষ্ঠিত হবে।
দুপুরে বাদ জুম্মায় মধ্যচারিগ্রাম আরাবিয়া জামিয়া রাহিমা খানম মহিলা মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ, তিনি ২০০৫ সালের ২ এপ্রিল রাত সাড়ে ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ—-রাজোউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে নাতী- নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সিংগাইর সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও চারিগ্রাম ইউনিয়ন পরিষদের ৩ বার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

