Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদের ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত পবিপ্রবি

Bangla FMbyBangla FM
১:৩৯ pm ০৬, এপ্রিল ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মো.সুমন মৃধা,দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর প্রাণ ফিরতে শুরু করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। পরিবার পরিজনের সাথে ঈদুল ফিতরের আনন্দ উদযাপন শেষে প্রিয় ক্যাম্পাসে আসতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 বিশ্ববিদ্যালয়ের আড্ডার কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট (পশ্চিম) গেইট, সেকেন্ড (পূর্ব) গেইট, রুপালী ব্যাংক (দক্ষিণ) গেইট, বকুল তলা চত্ত্বর, মুক্ত বাংলা চত্ত্বর, লালকমল লেক, নীলকমল লেকের পাড়, টিএসসি মোড়, তাপসী রাবেয়া হলের সামনে, শহীদ জিয়া হলের সামনে, একেরামত আলী হল ও বিজয় ২৪ হলের সামনে, সৃজনী বিদ্যানিকেতন এলাকা, শহীদ মিনারের পাদদেশসহ বিভিন্ন স্পটগুলোতে প্রাণের সঞ্চার হয়েছে।

রবিবার(৬ এপ্রিল) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক,  কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে উপাচার্য  বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর ও বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অফিস কার্যক্রম, অফিসের কর্মপরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজ-খবর নেন। 

এ সময় উপ- উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র উপপরিচালক মোঃ মাহফুজুর রহমান সবুজ ও উপরেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটি শুরুর আগে ও পরের শুক্র ও শনিবারসহ মোট ১৪ দিনের ছুটি ছিল । এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকলেও জরুরি পরিষেবা চালু ছিল।

Tags: আনন্দ উদযাপনক্যাম্পাসমুখরিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম