Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক রোববার

Bangla FMbyBangla FM
২:৫২ pm ৩০, অগাস্ট ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

 

প্রধান উপদেষ্টা রোববার দেশের বিদ্যমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, রোববার বিকাল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা নুরুল হক নুরের সঙ্গে কথা বলেছেন এবং তাঁর চিকিৎসার খোঁজ নিয়েছেন। নুরের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে তাঁকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থাও নেওয়া হবে। আহত অন্যদেরও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে।

শুক্রবার নুরদের ওপর হামলার ঘটনায় জড়িত সাদা পোশাকধারী ব্যক্তির প্রসঙ্গে তিনি বলেন, হামলাকারী একজন পুলিশ কনস্টেবল ছিলেন এবং ডিউটিরত অবস্থায় ঘটনাস্থলে ছিলেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আবু সাঈদের হত্যাকাণ্ডের সময় ক্ষমতাচ্যুত সরকারের তদন্ত প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, “তখন ছিল নাটক, এখন আমাদের কাজ আন্তরিকতার সঙ্গে করা হচ্ছে।”

জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল কিনা এবং দলটিকে নিষিদ্ধ করার প্রশ্নে প্রেস সচিব জানান, বিষয়টি তদন্ত কমিটি খতিয়ে দেখবে। তবে নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “এটা অনেক কিছুর ওপর নির্ভরশীল। পুলিশ থেকে প্রতিবেদন নিয়ে দেখা হবে গত বছরের তুলনায় অবনতি হয়েছে কিনা।”

Tags: অপপ্রচার: বিএনপি নেতাএনসিপিজামায়াতপ্রধান উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কোনো অপশক্তির কাছে মাথা নত নয়: শফিকুর রহমান
  • নির্বাচনের পর সহিংসতা, উদ্বেগ প্রকাশ
  • মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা
  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম