Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রথমবার মন্ত্রী হিসেবে নিজ জেলা বরিশালে এসে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত জহির উদ্দিন স্বপন

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৪ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বরিশালে সফর করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

দুই দিনের সফরের অংশ হিসেবে শনিবার গৌরনদী উপজেলায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি বরিশাল জেলার সীমান্তবর্তী ভূরঘাটা এলাকায় পৌঁছান। সেখানে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, গণমাধ্যমকর্মী, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে বরণ করে নেন।

ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল এবং গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভূরঘাটা থেকে গৌরনদী পৌর শহর পর্যন্ত সড়কের দু’পাশে অবস্থান নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ মন্ত্রীকে স্বাগত জানান। বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, “নিজ এলাকার মানুষের এমন ভালোবাসা ও সমর্থন আমার জন্য গর্বের। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

তিনি আরও জানান, গৌরনদীসহ বরিশাল অঞ্চলের সামগ্রিক উন্নয়নে সরকারের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।

মন্ত্রী হওয়ার পর নিজ এলাকায় এটি তার প্রথম সফর হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। ফুলেল শুভেচ্ছা, করতালি ও স্লোগানে দিনভর মুখর ছিল পুরো এলাকা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • নীলফামারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • পার্বত্য মন্ত্রীর দীর্ঘায়ু কামনায় চিৎমরম বৌদ্ধ বিহারে মারমা ঐক্য পরিষদের সংঘদান
  • কুষ্টিয়ায় গ্যাসবাহী ট্রাক- সিএনজির সংঘর্ষে নিহত ৫
  • ইফতারে মুড়িমাখায় জিলাপি স্বাদের তৃপ্তি নাকি স্বাস্থ্যের ঝুঁকি?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম