Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৪ pm ০১, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমূদ খৈয়ম, এমপি বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। রাজবাড়ীর উন্নয়নে পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলাকে একটি আলোকিত রাজবাড়ী হিসেবে গড়ে তোলা হবে।

রোববার (১ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “দীর্ঘদিন পর আমাদের এই সভা অনুষ্ঠিত হলো। জেলা পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য ও পরিকল্পনার কথা আমরা শুনেছি। নির্বাচনী সময়ে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী সভায় আমরা বিস্তারিত কর্মপরিকল্পনা জানাতে পারবো।”

তিনি আরও বলেন, “আমরা রাজবাড়ীর উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতুসহ যে বিষয়গুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নের মাধ্যমে রাজবাড়ীকে একটি আলোকিত ও আধুনিক জেলায় পরিণত করা হবে।”

মাদক নির্মূল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ইতোমধ্যে একটি সুপরিকল্পিত কর্মপদ্ধতি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। শুধু বক্তব্য দিলে হবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। সেই লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং পরিকল্পনার ভিত্তিতে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হবে,”

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: সংস্কৃতি প্রতিমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদোন্নতির দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অবরুদ্ধ
  • ব্যবসা থেকে বঞ্চিত স্থানীয়রা, আড়াই কোটি টাকার মার্কেট উদ্বোধনের অপেক্ষায়
  • ইয়াবাসহ নারী গ্রেফতার
  • ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৮
  • নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্মহত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম