Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পুলিশ দেখে পালাচ্ছিলেন,পকেটে মিলল ইয়াবা

Bangla FMbyBangla FM
৩:১৪ am ১০, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরে ঘোড়াঘাটের বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ি দাখিল মাদ্রাসার সামনে থেকে একশ পিচ ইয়াবা বড়িসহ এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

বুধবার (৯ মার্চ) রাতে আরজন ওরফে বাবু মিয়াকে (৪৪) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কশিগাড়ি এলাকার মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আরজন মিয়া। সেসময় রাস্তায় পুলিশের চেক পোস্ট দেখে মোটরসাইকেল ফেলে রেখে তিনি পালানোর চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাঁকে ধরে তল্লাশি চালালে তাঁর ফুল প্যান্টের ডান পকেট থেকে ইয়াবা বড়িগুলো দেখতে পান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেপ্তার আরজন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ইয়াবা বড়ি কিনে নিজ এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্রি করেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।  ঘোড়াঘাট থানায় তাঁর বিরুদ্ধে আগেরও পাঁচটি মামলা আছে। তাঁকে আজ বৃহস্পতিবার আদালত সোপর্দ করা হবে।

ক্যাপশনঃ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার আরজন ওরফে বাবু মিয়া।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠন
  • ভুল ফাইল এন্ট্রিকে কেন্দ্র করে বেনাপোলে উত্তেজনা
  • মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ৫ এয়ারগান উদ্ধার
  • কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
  • বাউফলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম