Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:৫৮ pm ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় দীর্ঘ ১৯ বছর পর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আমিনুল ইসলাম রাঙ্গা,সহ-সভাপতি পদে নাজির হোসেন, সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম ডালেজ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে, আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক পদে জুয়েল হোসেন মন্ডল ও আব্দুস সালাম আজাদ জুয়েল নির্বাচিত হয়েছেন।

বুধবার দিবাগত রাতে উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয় মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শেষে নির্বাচিত প্রার্থীগণের নাম ঘোষণা করা হয়।সম্মেলনে ছয় সদস্যের এই কমিটিকে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।

(১৯ ফেব্রুয়ারী) বুধবার দুপুরে উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সেখানে দলীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।এ ছাড়া অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম উদ্বোধক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ভরসা ও মামুনুর রশিদ প্রমুখ।এর আগে ২০০৬ সালে পীরগাছা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
  • এখন আমার বিদায় নেয়ার পালা: প্রধান উপদেষ্টা
  • মধ্যনগরে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১
  • ঝালকাঠিতে ব্যবসা হারিয়ে কুল চাষে বাজিমাত
  • হরিপুরে কমছে গমের আবাদ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম