Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিআর পদ্ধতির নির্বাচনের মানে, বাংলাদেশের মানুষ বুঝে না” ব্রাহ্মণবাড়িয়া’য় রুহুল কবির রিজভী 

Bangla FMbyBangla FM
২:৩১ pm ২৩, অগাস্ট ২০২৫
in রাজনীতি
A A
0
মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে পৌর শহরের টেংকেরপাড় মুক্তমঞ্ছে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী দোসররা যেন কোনভাবেই আমাদের কমিটিতে স্থান নিতে না পারে। আমাদের কমিটিতে রিকশাচালক, ভ্যানচালক, সিএনজি চালক, ডাক্তার, শিক্ষক, সরকারি অবসরপ্রাপ্ত চাকরিজীবীসহ যে কেউ সদস্য হতে পারবে। তবে আওয়ামী দোসরদের ব্যাপারে নেতা-কর্মীদের সর্বদা সজাগ থাকার নির্দেশ দেন।
তিনি আরো বলেন, বিএনপির কমিটিতে কোন প্রকার চাঁদাবাজ, ভূমি দখলদার দের কোন স্থান  হবে না।    পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ কোনোভাবেই চায় না। পিয়ার নির্বাচনের মানেই বাংলাদেশের মানুষ বোঝে না। এ দেশের মানুষ ব্যক্তি দেখে, আর দলীয় প্রতীকের মার্কা দেখে ভোট দেয়। তাই পিআর নির্বাচন অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।
তার বক্তব্যে তিনি আরো উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচিতে সবকিছু পরিষ্কারভাবে লেখা হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার ২৩ আগস্ট সকাল ১১ টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দিতে অনুষ্ঠান স্থলে উপস্থিত হন। মাঠের চারদিক কানায় কানায় পূর্ণ হওয়া আগত নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা দেয়। সমাবেশস্থল জুড়ে স্লোগান, করতালি ও আনন্দঘন উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি  ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জহিরুল ইসলাম খোকন।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মোস্তাক মিয়া,আহসান উদ্দিন খান শিপন,মো. জহিরুল হক খোকন,হাফিজুর রহমান মোল্লা (কচি) অ্যাড. মো. শফিকুল ইসলাম, অ্যাড. গোলাম সারোয়ার খোকন, অ্যাড. আনিছুর রহমান মঞ্জু,আলহাজ্ব এ.বি.এম. মমিনুল হক, অ্যাড. মো. তরিকুল ইসলাম রুমা, মো. আলী আজম,মো. আসাদুজ্জামান শাহীন এবং জেলা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকিতে কৃষক দলের উঠান বৈঠক
  • শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • সংখ্যালঘুদের নিরাপত্তা ও পাইকগাছার উন্নয়ন সম্পন্নের প্রতিশ্রুতি বাপ্পির
  • ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ সাজানো দাবী করে দলের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
  • যৌথবাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম