Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পারিবারিক দ্বন্দ্বে বাবা খুন,মেয়ে আটক ও ছেলে পলাতক

Bangla FMbyBangla FM
৩:৪৪ pm ০৬, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে পারিবারিক বিরোধের জেরে বাবা মুসলিম মিয়া (৪৭) খুন হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে মুন্নি আক্তার (২১) আটক হলেও ছেলে মুন্না মিয়া (২৩) এখনও পলাতক রয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান রবিবার (০৬ এপ্রিল) জানান,’ শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় শ্যামেরকোনা গ্রামের বাগরঘর এলাকার বাসিন্দা মুসলিম মিয়াকে তার ছেলে-মেয়ে দা দিয়ে কুপিয়ে আহত করে’।

স্থানীয় সুত্রে জানা যায়,’দীর্ঘদিন ধরে মুসলিম মিয়া এবং তার স্ত্রীর মধ্যে বিদেশ যাওয়ার বিষয়ে অশান্তি চলছিল। স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন,সেই সুযোগে তার ছেলে-মেয়ে এই জঘন্য ঘটনা ঘটায়’।

পরে মুসলিম মিয়ার ছেলে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসককে জানান, তার বাবা গাছ থেকে পড়ে আহত হয়েছেন। জরুরি চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকাবাসী পুলিশের কাছে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা মেয়ে মুন্নি আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করে।  

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ বিষয়ে নিশ্চিত করে জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,ছেলেমেয়ে মিলে তাদের বাবাকে খুন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান
  • রাজবাড়ীর পাংশায় ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
  • মৌলভীবাজারের কুলাউড়ায় খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম