Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবিতে তিন মাসব্যাপী ‘জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন’ প্রশিক্ষণ কর্মশালা

Bangla FMbyBangla FM
১১:০২ am ০২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

পবিপ্রবি প্রতিনিধি:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় ‘জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন’ বিষয়ক তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি ) পবিপ্রবির কৃষি কনফারেন্স কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন ও প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর এবং বাংলাদেশ ফিচার লেখক সংঘের প্রতিষ্ঠাতা মুতাসিম বিল্লাহ।

অনুষ্ঠানে পবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মারসিফুল আলম রিমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন সমিতির সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিন, আর সমিতির ইতিহাস তুলে ধরেন দপ্তর সম্পাদক জান্নাতীন নাঈম জীবন। এছাড়া সহযোগী সদস্য জয় ভাঙ্গী ও সাজ্জাদ ইয়াসির তাদের বক্তব্যে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন প্রশিক্ষণ কর্মশালাটিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ বলেন, “সাংবাদিকতা একটি জাতির দর্পণস্বরূপ। আমাদের শিক্ষার্থীদের এই কর্মশালায় আগ্রহ দেখে আমি অত্যন্ত আনন্দিত।” প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণের প্রথম দিনের সেশন পরিচালনা করেন আমন্ত্রিত অতিথি সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ, যেখানে তিনি ‘জার্নালিজম ও সোসাইটি’ এবং ‘ফিচার রাইটিং’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

শেষে পবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মারসিফুল আলম রিমন প্রশিক্ষণের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম