নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা কলমাকান্দা উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
২৬ মে মঙ্গলবার সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের গারামপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আবু তালহা (২) ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটি কখন যে পড়ে যায় পরিবারের কেউই বলতে পারেনি। পরিবারের লোকজন ঘর বা উঠানে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে শুরু করলে একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

