Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচনে ১৭ সংস্থা থেকে নিয়োগ পেলেন ৬৪% পর্যবেক্ষক

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৬ pm ০৫, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, চাকুরি, রাজনীতি
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮১টি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা থেকে মোট ৫৫,৪৫৪ জন পর্যবেক্ষক ৩০০ নির্বাচনী আসনে দায়িত্ব পালন করবেন। তবে এদের মধ্যে ১৭টি সংস্থা থেকে নিয়োগ পেয়েছেন ৩৫,৪২৭ জন, যা মোট পর্যবেক্ষকের ৬৪ শতাংশ। এই পরিস্থিতিতে কিছু সংস্থার বিপুল সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে।

সবচেয়ে বেশি পর্যবেক্ষক নিয়োগ পেয়েছে  পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), যেখানে ১০,৫৫৯ জন দায়িত্বে থাকবেন। এছাড়া নামসর্বস্ব কুড়িগ্রামের গরিব উন্নয়ন সংস্থা থেকেও বিপুলসংখ্যক পর্যবেক্ষক নিয়োগ পেয়েছেন।

দেশীয় পর্যবেক্ষকদের পাশাপাশি এবার ৩৯টি দেশ ও সংস্থার ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচনে অংশ নেবেন। পাকিস্তান, ভারত, মালদ্বীপ, স্পেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, সুইডেন, ইতালি, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক ও সাংবাদিক আসবেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ভয়েস ফর জাস্টিস-ইউকে ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও পর্যবেক্ষণ করবেন।

নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বলেন, কোনো পর্যবেক্ষক সংস্থা বা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এলে কমিশন তাত্ক্ষণিক ব্যবস্থা নেবে। রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কমিশন সবসময় প্রস্তুত।

আগের নির্বাচনে অভিজ্ঞতা উল্লেখ করে পাশা সংস্থার সেক্রেটারি মোহাম্মদ ফরিদ খান জানান, ২০১৮ সালের নির্বাচনে তারা প্রতি আসনে ২০ জন করে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল। এবার খান ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে পর্যবেক্ষণ পরিচালনা করছে।

দেশীয় পর্যবেক্ষক সংস্থা ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)যৌথভাবে “ভয়েস নেটওয়ার্ক” নামে মোর্চা করেছে। এছাড়া রিসডা বাংলাদেশ ও বাকেরগঞ্জ ফোরাম মিলিয়ে “ইডব্লিউএ” মোর্চা গঠন করেছে।

সবচেয়ে বেশি পর্যবেক্ষক নিয়োগ পাওয়া আসনের মধ্যে রয়েছে কুড়িগ্রাম-২ (৫৩২ জন), যশোর-৬ (৫১০ জন), ভোলা-৪ (৪৯৯ জন), খুলনা-২ (৪৪৮ জন) এবং জামালপুর-৫ (৪২০ জন)।

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের মধ্যে আছেন ২৪টি আন্তর্জাতিক গণমাধ্যমের ৪৩ জন সাংবাদিক, দুই জন বাংলাদেশি সাংবাদিকসহ মোট ৪৫ জন। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রায় ৩০০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননিয়োগনির্বাচন কমিশনার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সঠিক সময়ে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করবে সরকার: মির্জা ফখরুল
  • চাঁদা না দেওয়ায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
  • ৫ আগস্টের পরের সব মামলা যাচাই-বাছাইয়ের নির্দেশ পেল পুলিশ
  • ইফতারের আগে ছাত্রদল সভাপতির জন্য দোয়া চাইলেন ডাকসুর জুমা
  • নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম