মোঃ আলম, বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য জেলা বান্দরবানের ৩০০ নং আসনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার মহোদয় এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও নির্বাচন ডিউটি পরিদর্শন ও মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০.০০ টায় বান্দরবান জোনসদর এর মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি জোন কমান্ডার, বান্দরবান সেনা জোন।
মহড়ায় ভোটকেন্দ্রে সন্ত্রাসী হামলা হলে কীভাবে স্তরে স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্র রক্ষা করবে তা বলা করা হয়। এছাড়া পাহাড়ি ও দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টার যোগে কীভাবে সেনাসদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হবে, সেই কার্যক্রম সম্পর্কেও আলোচনা করেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।
সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, বলেন,সর্বসাধারণকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা এবং ভোটের পরিবেশ নির্বিঘ্ন করাই এ মহড়ার লক্ষ্য। সেইসঙ্গে কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাসহ সকল বাহিনীর সদস্যদের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করা। সেনাবাহিনী যেকোন কেন্দ্রে দ্রুততার সঙ্গে এ ধরণের ব্যবস্থা নিতে সক্ষম।
তিনি আরও বলেন, নির্বাচনে দায়িত্বপালনকারী যেকোন কর্মকর্তা বা বাহিনীর সদস্য আহত হলে দ্রুততার সঙ্গে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করতে সক্ষম সেনাবাহিনী। যেকোন প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য প্রয়োগ করে নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে ও জনগণকে সাহায্য করবে।
পরে বান্দরবান সদরের বিভিন্ন সড়কে যৌথ বাহিনীর মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় সেনাবাহিনীর ৪৫০ জন, বিজিবির ১০০ জন এবং র্যাবের ৫০ জন সদস্য অংশ নেন।
এ মহড়ার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, দ্রুত প্রতিক্রিয়া এবং নির্বাচনী দায়িত্ব পালনে বাহিনীগুলোর প্রস্তুতি প্রদর্শিত করা হয়।
এ সময় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত বিভিন্ন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

