Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নানিয়ারচরে স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

Bangla FMbyBangla FM
৮:৫১ am ২৬, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা রাঙ্গামাটি 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে  বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুস্পমাল্য অর্পণ করা  হয়েছে।

বুধবার  (২৬ মার্চ) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙ্গামাটি সদর সেক্টর কমান্ডার উদ্যোগে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা জানান,কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি,বিজিবি সেক্টর কমান্ডার 

রাঙ্গামাটি সদর ও কাপ্তাই ৪১ বিজিবি  অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস্।পুস্পস্তবক অর্পণ শেষে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় বিজিবি রাঙ্গামাটি সদর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন,

পিবিজিএম, বিজিওএম, পিএসসি ও কাপ্তাই ৪১ বিজিবি  অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস্ সহ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে সমাহিত করা ও বুড়িঘাট যুদ্ধের প্রত্যক্ষদর্শি দয়াল কৃষ্ণ চাকমার সাথে কথা বলেন।দয়াল কৃষ্ণ চাকমা বুড়িঘাট যুদ্ধের স্মৃতিচারণ করেন।

পরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এসময়  কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৯৭১ সা‌লে মহান মুক্তিযুদ্ধের সময় ২০ এপ্রিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অসীম সাহসিকতার সাথে লড়াই করে জেলার না‌নিয়ারচর উপ‌জেলার বু‌ড়িঘাট এলাকায় শহিদ হয়েছিলেন তৎকালীন ইপিআর বাহিনীর ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। এখানেই তাঁকে সমাহিত করা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসামান্য ও অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ উপাধিতে ভুষিত করেন। 

Tags: বীরশ্রেষ্ঠস্বাধীনতা দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
  • মানবিক উদ্যোগে বরুড়া কেমতলী আলো পাঠাগার: ইফতার ও খাদ্য সামগ্রী পেল অসহায় মানুষ
  • সম্পত্তির লোভে দেবরের ওপর হত্যাচেষ্টা, ভাবি অভিযুক্ত
  • জুলাই সনদে এনসিপির সই
  • কক্সবাজারে অবৈধ বেহুন্দি, চরঘেরা এবং কারেন্টসহ ২০০০ মিটার জাল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম