Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাটোরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

Bangla FMbyBangla FM
১:৪৩ pm ৩১, মার্চ ২০২৫
in বাংলাদেশ
A A
0

নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১ এপ্রিল) উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এই সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে বিএনপির চার সমর্থক ও একজন সাংবাদিক রয়েছেন।

লালপুর থানার ওসি নাজমুল হক জানান, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে নয়জন আওয়ামী লীগ সমর্থককে আটক করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি সমর্থকদের সঙ্গে উত্তেজনা তৈরি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে সাব্বির নামে এক বিএনপি কর্মী আহত হন। পরে সংঘর্ষ আরও তীব্র হলে বিএনপি সমর্থক সুজাত গুলিবিদ্ধ হন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম