নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করেছে নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা সদরের ইসলাম পাড়াস্থ কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
নবাবগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওলানা মুহাম্মদ আব্দুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এনামুল হক বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা আবুল কাসেম বলেন,জামায়াতে ইসলামী সব সময় দেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং আগামীর সুন্দর, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।
সভায় জেলা,উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

