Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকা-ঝিনাইগাতী সড়কে বাসের শ্রমিক সেজে ডাকাতির চেষ্টাকালে যাত্রীকে ছুরিকাঘাত

Bangla FMbyBangla FM
১১:১৬ am ০৬, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

লালমোহাম্মদ কিবরিয়া :শেরপুর 

ঢাকা-শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কে চলাচলকারী ঢাকা থেকে ছেড়ে আসা ঝিনাইগাতী গামী যাত্রীবাহী বাসে সুপারভাইজার ও হেলপার সেজে ডাকাতি করার সময় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যাত্রীকে ছুড়িকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের হেলপার, সুপারভাইজার ও চালকসহ পুরো স্টাফ বাসটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ সম্ভাব্য জায়গায় অভিযান চালিয়ে চালক আলমগীর হোসেন (৩০)-কে আটক করে। 

রোববার দুপুরের দিকে শেরপুর জেলার নকলা ও সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত যাত্রী শেরপুরের নকলা উপজেলার ১নং ডিজিটাল গণপদ্দী ইউনিয়নের বাড়ইকান্দী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাকিল আহমেদ (২৭)। সে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। আহত সাকিল আহমেদকে পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে শেরপুর সদর হাসপাতারে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

জানা গেছে, রোববার সকালে ঢাক থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী ‘তাকিফ পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস সাকিলসহ বেশ কিছু যাত্রী নিয়ে ঝিনাইগাতীর উদ্দেশ্যে যাত্রা করে। পথে যাত্রীদের কাছে ভাড়া বা টিকেট চেক করা হয়নি। কিন্তু সুপারভাইজার ও হেলপারদের কানাকানিতে যাত্রীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। দুপুরের দিকে বাসটি নকলা উপজেলা শহর পাড় হয়ে শেরপুর ও নকলার সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় পৌঁছালে হেলপার সাজা দুই ডাকাত বাসে তান্ডব চালায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় সাকিল ওই ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে হেলপার নামের অজ্ঞাত এক ডাকাত পিছন থেকে ছুড়কাঘাত করে। 

এসময় যাত্রীরা চিৎকার করে বাস থামাতে বললেও চালক বাসটি না থামিয়ে বরং দ্রুত গতিতে শেরপুরের দিকে নিয়ে যেতে থাকে। সংবাদ পেয়ে শেরপুর সদর থানার পুলিশ রাস্তায় দ্রুত চেকপোস্ট বসায়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে বাসটি রাস্তায় ফেলে রেখেই বাসের চালকসহ পুরোস্টাফ পালিয়ে যায়। 

পরে পুলিশ অভিযান চালিয়ে চালককে আটক করে। বাসটি শেরপুর সদর থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

আহত সাকিল আহমেদকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতারে নেওয়া হয়। 

এ খবর লেখা পর্যন্ত এবিষয়ে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে আহত সাকিল আহমেদ জানান।

এই ঘটনা শুনে দূরপাল্লার যাত্রীদের মনে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বাসের চালক ও সুপারভাইজারসহ হেলাপারদের আটক করে জিজ্ঞাসাবাদে ডাকাতচক্রকে চিহৃত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছেন যাত্রীসহ সাধারণ জনগণ। তানাহলে কৌশলী এই ডাকাতচক্র ঢাকা-শেরপুরের শান্তিময় সড়কে ভবিষ্যতে মারাত্মক ঘটনা ঘটাতে পারে বলে মনে করছেন সর্বসাধারণ।

Tags: ছুরিকাঘাতঢাকা-ঝিনাইগাতী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম