Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিমলায় তিস্তা চরের অসহায়দের মাঝে রমজান ফুড প্যাক বিতরণ

Bangla FMbyBangla FM
৯:২৯ am ১৮, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

প্রবাসী দাতা সদস্যদের আর্থিক সহায়তায় পরিচালিত “লিভ এ লেগেসি” প্রজেক্টের উদ্যোগে তিস্তার চরের অসহায় মানুষের মাঝে রমজান ফুড প্যাক বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া হেলিপ্যাড মাঠে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সংগঠনের জেলা প্রতিনিধি মো. আরিফুজ্জামান আরিফের উপস্থিতিতে অসহায় পরিবারের হাতে চাল, ডাল, তেল, সাবান, পেঁয়াজ, খেজুর, মুড়ি, আলুসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণ কার্যক্রম শেষে দেশবাসী ও প্রবাসী দাতাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফুড প্যাক পেয়ে এলাকার অসহায় মানুষরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং আয়োজকদের জন্য কৃতজ্ঞতা জানান। তাদের অনেকে জানান, চলমান অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। 

সংগঠনের জেলা প্রতিনিধি মো. আরিফুজ্জামান আরিফ বলেন, “ধন্যবাদ জানাই ‘লিভ এ লেগেসি’ প্রজেক্টকে, যারা আমাদের তিস্তা এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এলাকার দুস্থ মানুষের জন্য কিছু করতে পারার আনন্দ সত্যিই অপরিসীম।”

উল্লেখ্য, “লিভ এ লেগেসি” প্রজেক্ট দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সংগঠনটি প্রবাসী দাতাদের সহায়তায় বিভিন্ন সময়ে খাদ্য, শিক্ষা ও চিকিৎসা সহায়তাসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Tags: আর্থিক সহায়তাফুড প্যাকলিভ এ লেগেসি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান-যুক্তরাষ্ট্র সংকটে বিশ্ব এখন কোন পথে?
  • রাবিতে হলের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল, ভিপিকে শোকজ
  • তুলাতলি নদীতে ২ লাখ টাকার ঘাটলা, এক মাসেই দৃশ্যমান উন্নয়নের আসল রূপ
  • ঈদের আগেই অনুমোদন পেতে যাচ্ছে বিসিসির ৬০০+ ভবনের নকশা
  • দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিলস: প্রতিমন্ত্রী শরীফুল আলম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম