Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে ৩ মামলায় সাবেক পিপি আবদুল মন্নান রসুল কারাগারে

Bangla FMbyBangla FM
৮:৪৮ am ১৬, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

ঝালকাঠি  প্রতিনিধি ,এস.এম. পারভেজ :

  ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় এজাহারভুক্ত আসামী সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি)  ও জেলা কৃষক লীগ সভাপতি আবদুল মন্নান রসুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার সকাল ১১ টায়   জেলা ও দায়রা জজ আদালতে  আত্মসমর্পণ করলে বিচারক মো. রহিবুল ইসলাম  তার জামিন আবেদন না-মজ্ঞুর  করে কারাগারে পাঠানোর  আদেশ দেন। 

আদালত সূত্রে জানা যায়,  ঝালকাঠি ০২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর অত্যান্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আ.মান্নান রসুল ৫ আগস্টের পাটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান। ঝালকাঠি জেলা বিএনপি অফিসে বোমার বিস্ফোরণ ও হামলা, জেলা বিএনপির সদস্য সচিবের বাসায় হামলা ভাংচুর, আইনজীবী সমিতিতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টিসহ একাধিক হামলা ভাংচুরের ঘটনায় তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় ৬ টি মামলা হয়। 

এসব মামলায় মান্নান রসুল হাইকোর্ট থেকে গত ১৯ ও ২০ জানুয়ারি ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেন। জামিনের মেয়াদ শেষে ৬টি মামলায়ই রবিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেন।  জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তিনটি মামলার শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অবশিষ্ট তিন মামলার শুনানী আগামী ১৮ মার্চ  ধার্য করেন।  আ. মান্নান রসুলের পক্ষে আদালতে শুনানী করেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. বনি আমীন বাকলাই। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন।

 

Tags: জেলা কৃষক লীগঝালকাঠিপিপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম