Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকা‌ঠি‌তে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপার নিহত

Bangla FMbyBangla FM
১০:১৪ am ১৩, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

‌মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে সিএনজি (থ্রি হুইলার, সিএনজিতে চলে) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. গোলাম মোস্তফা (৫৬) নামের এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এবং অপর ৫ (পাঁচ)জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১২এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল – পটুয়াখালি আঞ্চলিক সড়কের উপজেলার ভরতকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. গোলাম মোস্তফা বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ছিলেন। তিনি বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত আমজাদ আলী হাওলাদারের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, একটি সিএনজি চালিত গাড়িতে (থ্রী হুইলার) ওই অধ্যক্ষসহ তিন যাত্রী বরিশাল থেকে বাকেরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি গাড়ির চালক ও যাত্রীরা এবং মোটরসাইকেলে থাকা দুই আরোহীসহ ৬ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (রাতেই) মাদ্রাসা সুপার গোলাম মোস্তফা মারা যান। পুলিশ মোটরসাইকেল ও সিএনজি গাড়ি জব্দ করেছেন।

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম