Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলেছেন পরিবারের সঙ্গে 

Bangla FMbyBangla FM
১:১৬ pm ২৪, মার্চ ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

জ্ঞান ফিরেছে হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। হাসপাতালে ছুটে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি।

সোমবার (২৪ মার্চ) মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। 

সাভারের কেপিজে হাসপাতালে তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে। তার অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে। তবে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। 

তামিমের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছে সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল। তিনি বলেন, ‘জ্ঞান ফিরে পেয়েছেন তামিম এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।’

এর আগে তামিমের হার্টে সফলভাবে রিং পরানো হয়। কেপিজি হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা সবাই জানি তামিম ইকবাল ভাই আজ সকাল বেলা অসুস্থ হয়েছিলেন। ৯টা-সাড়ে ৯টার দিকে বিকেএসপিতে অসুস্থ হন। 

এখানে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আমরা চিন্তা করি ঢাকায় নিয়ে যাওয়া যাবে কিনা। কিন্তু উনার অবস্থা গুরুতর হয়ে যায়, এই গুরুতর অবস্থায় আবার আমাদের কাছে আসেন।’ 

তিনি আরও বলেন, ‘গুরুতর অবস্থা থেকে যতরকম চিকিৎসা দরকার সবই করা হয়েছে। আল্লাহর রহমতে উনার অবস্থা অনুকূলে আছে। উনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্ট ও স্টেন্ট করা হয়েছে।

 স্টেন্টিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে। এটা করেছেন ডা. মনিরুজ্জামান মারুফ। উনার ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। 

এখনো উনি পর্যবেক্ষণে আছে, গুরুতর অবস্থা এখনো কাটেনি। এটা একটু সময় লাগবে। সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।’ 

Tags: জ্ঞান ফিরেছেতামিম ইকবাললাইফ সাপোর্ট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে তাল গাছের স্বল্পতা অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখি বাসা
  • রান্নাঘরে চা বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
  • সংবাদ প্রকাশের পর ফলাফল স্থগিত করল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
  • নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপির বিজয়: তারেক রহমানকে এনডিপির অভিনন্দন
  • এনসিপির হান্নান, আসিফ ও সাদিক কায়িমসহ সংশ্লিষ্ট সকলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : নাসীর উদ্দিন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম