Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জেলা প্রশাসক সম্মেলনে কষ্ট পেয়েছেন প্রধান উপদেষ্টা

Bangla FMbyBangla FM
২:২৪ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তাকে সম্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে। এতে ‘কষ্ট পেয়েছেন’ তিনি। নিজের বক্তব্যের সেই কষ্টের কথা প্রকাশ করেছেন ড. ইউনূস।

তিনি বলেছেন, ‘প্রধান অতিথি বলায় কষ্ট পেয়েছি। যেন আমাকে খেলার মাঠ থেকে বাইরে রাখা হলো।’

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম। যেন আমাকে বাইরে রাখা হলো এ খেলার মাঠ থেকে। হওয়া উচিত ছিল আমি খেলার ক্যাপ্টেন। কিন্তু আমাকে করলেন অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য দিতে চাই না। আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য দিতে চাই।’

উদাহরণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশে যা কিছু করণীয়, সেই করণীয়ের দায়িত্বে আমরা সবাই আছি, এমনভাবে যেমন চিন্তা করুন আমরা একটা খেলার—ক্রিকেট বা ফুটবল খেলার খেলোয়াড়। আমাদের আজকে এ খেলোয়াড়দের সমাবেশ। প্রস্তুতি নেওয়া, যে আমাদের স্ট্র্যাটেজি কী হবে, অবজেকটিভ কী হবে, আমাদের কার কী করণীয়—এসব ঠিক করা।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে এবারের সম্মেলনে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না: তারেক রহমান
  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম