জামালপুর জেলা প্রতিনিধি :
পুলিশের জামালপুর জেলা গোয়েন্দা শাখা-২ এর দেওয়ানগঞ্জ মডেল থানা ভেন্যুতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মোরশেদা খাতুন, সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসান, মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং এম. এ. ফয়সাল।
ইফতার মাহফিলের পূর্বে পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেককে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানান।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ, জেলা গোয়েন্দা শাখা-২ এর অফিসার ইনচার্জ, মোঃ রুহুল আমিন তালুকদার। জেলা গোয়েন্দা শাখা-১ এর অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাইয়ূম, অফিসার ইনচার্জ, মিজানুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ূম গাজী,অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন, ইন্সপেক্টর (তদন্ত)সহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

