Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৭ pm ২৭, মার্চ ২০২৬
in অপরাধ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৫, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে ২৬ মার্চ রাতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন খঞ্জরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেনঃ ছাকাউল ইসলাম (২৭), পিতা: আব্দুল রাজ্জাক, সাং-ইউসুফপুর, ক্ষেতলাল, জয়পুরহাট।
দুলাল হোসেন (৫০), পিতা: মৃত হাজের আলী মোল্লা, সাং-দরবেশপাড়া, ক্ষেতলাল, জয়পুরহাট।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ৯.৯ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩৬,৩০০ টাকা। এছাড়াও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
  • সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু
  • সিলেটে ভূমি অফিসে দুই কর্মকর্তার মারামারি
  • ফরিদপুরে পাটের গোডাউনে আগুন: ৩০ লাখ টাকার ক্ষতি
  • নবাবগঞ্জে ২.২৪ একর বনভূমি দখলমুক্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম