Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে হত্যা মামলার পলাতক দুই ভাই গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
১০:৫৭ am ২০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার সোনামুখি এলাকার মতিয়ার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১৪।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি শাহ্পাড়া এলাকার কামরুজ্জামান রাজু চৌধুরী (৩৫) ও  সাখাওয়াত হোসেন চৌধুরী(২৮)। সম্পর্কে তাঁরা দুই ভাই।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ৭ ফেব্রুয়ারি একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে বাবুল চৌধুরীর জমি নিয়ে বিরোধ চলছিল। এ দিন নিহত মতিয়ার রহমান (৫০) তার জামাই আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। পরে দুপুরে আনোয়ার হোসেন তার শ্বশুর মতিয়ার রহমানসহ কয়েকজন নিয়ে ওই জমিতে ধান রোপণ করতে যান। খবর পেয়ে বাবলু চৌধুরী ও তার তিন ছেলেসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করেন। আক্রমণকারীদের দেখে জামাই আনোয়ারসহ অন্য লোকজন দৌড় দিয়ে পালিয়ে যায়। কিন্তু শ্বশুর মতিয়ার রহমানকে ধরে ফেলেন হামলাকারীরা। এসময় হামলাকারীরা দাঁ দিয়ে কোপাতে থাকেন মতিয়ার রহমানকে। এতে মতিয়ার রহমানের দুই পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষত-বিক্ষত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।

পরে এ ঘটনায় নিহত মতিয়ার রহমানের মেয়ে বাদী হয়ে থানায় চার জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নামজুল হক আরও জানান, আজ বৃহস্পতিবার দুপুরে দিকে গ্রেপ্তার দুই জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে খুন হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রধান আসামি বাবলু চৌধুরীকে (৬৫) আটক করা হয়।

Tags: অতিরিক্ত রক্তক্ষরণহত্যা মামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম