Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে আ.লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৬:১১ am ০২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার ঘটনায় আ.লীগ নেতা তোজাম্মেল হোসেন কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত আনুমানিক ১ টায় উপজেলার কানাগাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তোজাম্মেল হোসেন (৬০) উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গেল বছরের ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়।

এর আগে গত বছরের ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আছে। এসব ঘটনায় হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আজ রোববার (২ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুরাদনগরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে পুরস্কার ঘোষণা
  • সালথায় গরুচুরি করতে এসে ট্রাক রেখে পালালো চোর
  • চট্টগ্রাম বন্দর ঘিরে বড় বিনিয়োগ পরিকল্পনা: অর্থমন্ত্রী
  • চট্টগ্রামে ঝটিকা মিছিল, যুবলীগের ৮ নেতাকর্মী আটক
  • নিজ জন্মভূমিতে প্রতিমন্ত্রী অমিতের আবেগঘন প্রত্যাবর্তন, উৎসবের আমেজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম