Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ইবি ছাত্রদলের

Bangla FMbyBangla FM
৭:০৪ am ০৮, এপ্রিল ২০২৫
in ক্যাম্পাস
A A
0

ইবি প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলী বাহিনী কতৃক ক্রমাগত নৃশংস আগ্রাসন এবং বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। 

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জমায়েত হয় শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, একজন মুসলমান হয়ে অপর মুসলমান ভাইবোনদের সাথে ঘটে চলা নির্মম হত্যাকাণ্ড আমরা আর মেনে নিতে পারছি না। যে সময় শিশুদের স্কুলে যাওয়ার কথা ছিল, সুন্দর জীবন কাটানোর কথা ছিল সেখানে তারা আজ মৃত্যুপুরীতে অবতীর্ণ হয়েছে। শুধু প্রতিবাদ জানালেই হবে না, ওআইসির মাধ্যমে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে ওই নেতানিয়াহুর ফাঁসি কার্যকর করতে হবে। 

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, বিশ্বের ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রের প্রতি আহ্বান থাকবে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ ঘোষণা করা এবং ফিলিস্তিনিদের মুক্ত করা। ইসরায়েলকে একাধিকবার ‘বয়কট’ উল্লেখ্য করে ফ্রি ফিলিস্তিন, সেভ ফিলিস্তিন এর দাবি জানান এই নেতা।

শাখা ছাত্রদলের সদস্য-সচিব মাসুদ রুমী মিথুন বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিনিয়ত ইসরায়েলি নৃসংসতা বেড়েই চলেছে। এই মুসলিম ভাই-বোনদের আহাজারিতে গাজার ও রাফার বাতাস আজ ভারী। ইসরায়েল আন্তর্জাতিক, মানবিক, সব নিয়ম ভঙ্গ করে সাংবাদিক স্বাস্থকর্মীসহ অসংখ্য নিরপরাধ মানুষ এবং শিশুকে হত্যা করেছে। সর্বপরি গাজার হামলা খুবই অসহনীয়। আমাদের আহবান মুসলিম দেশগুলো এক হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায়ে টার্গেট করে করে আমার ভাইবোন ও শিশুদের হত্যা করা হচ্ছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। সৌদি আরব, আরব আমিরাতের শেখদের ভুমিকা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। যারা নিজেদের ইসলামের ধারক বহুত মনে করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের সব কিছু নিয়ে ফিলিস্তিনির পাশে দাঁড়ান। নইলে আপনাদের হাশরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

ফারহানা ইয়াসমিন 

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

Tags: গাজায় গণহত্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম