Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় গণহত্যার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

Bangla FMbyBangla FM
১০:৩২ am ০৭, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যুপরি বিমান হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল ২০২৫) বাদ যোহর বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দেন এবং ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা জানান।

সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, “ইসরায়েল গাজায় যে নৃশংসতা চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম গণহত্যার একটি। নারী, শিশু ও নিরীহ মানুষের রক্তে আজ গাজার মাটি রঞ্জিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

তারা আরও বলেন, “বাংলাদেশের জনগণ সবসময় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা শান্তিপূর্ণভাবে এই বর্বরতার প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্ব মানবতাবাদীদের এগিয়ে আসার আহ্বান জানাই।”

এদিকে একইদিন দুপুর ১২টায় ‘সর্বস্তরের  জনগণ’ ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং গাজার ওপর চলমান হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।

উল্লেখ্য, চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী একাধিকবার বিমান হামলা চালিয়ে বহু নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যা বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে।

Tags: গণহত্যাবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাংশায় ইট ভাটায় অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশা ও গরু জব্দ
  • মধ্যনগরে এয়ারগান ও গুলি সহ গ্রেপ্তার-২
  • বিএনপির দ্বিমুখী প্রতিযোগিতায় উত্তপ্ত মৌলভীবাজার-৪
  • গরমে লোডশেডিংয়ে ভোগান্তির শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম