Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গরু ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাত গ্রেফতার, উদ্ধার ট্রাক ও অস্ত্র

Bangla FMbyBangla FM
১:০৭ pm ২৪, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুরে পাহারাদারকে হত্যা করে গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ৬ মার্চ সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে দুর্গাপুর থানাধীন “হাবিবুল্লাহ ফিশারীজ এন্ড ডেইরী ফার্ম”-এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ফার্মের পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে ৭টি গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্বজন মো. জালাল উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা ও ডাকাতির মামলা করেন।

তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথম দফায় তিনজন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা এলাকা এবং সিরাজগঞ্জ সদর থেকে আন্তঃজেলা ডাকাত দলের আরও পাঁচজন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—শ্রী কৃষ্ণ দাস (৪২), মো. মিন্টু মিয়া (৩২), মো. হুকুম আলী (৫৭), ফজলু মিয়া (৪৫) ও মো. ইউনুস আলী (৪৫)।

ডাকাতদের হেফাজত থেকে ডাকাতিতে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন ২০-৩৩৯৩ নম্বরের একটি ট্রাক, গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, ছুরি, রেঞ্চসহ স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: গ্রেফতারট্রাকহত্যা মামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১
  • যশোরে প্রতিমন্ত্রীর মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
  • বরিশালে আদালত বর্জন স্থগিত, ফের স্বাভাবিক বিচার কার্যক্রম
  • ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
  • পাইকগাছায় অবৈধ নোনা পানি উত্তোলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম